শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার সদস্যপদ স্থগিত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার সদস্যপদ স্থগিত
সদস্যপদ স্থগিত করা বিএনপি নেতা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বরগুনার তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জেলা নেতাদের বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে বিএনপির দলীয় প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে। গত ২৯ অক্টোবর বরগুনা জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীঙের সই করা এক চিঠিতে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।

সোমবার এ চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা বিএনপির একাংশ, তৃণমৃল নেতাকর্মী ও তার সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত ১৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগ লালন-পালনকারী অভিযোগ এনে কটুক্তিমুলক বক্তব্য দেন।

মোস্তাকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপ প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পরে। মোস্তাকের পক্ষ নিয়ে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের একাংশ এবং নজরুল ইসলাম মোল্লার পক্ষ নিয়ে তালতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল হক ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাহবুবুল আলম মামুনের নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের একাংশ অবস্থান নেন।

এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পরে। এ ঘটনাকে কেন্দ্র করে বরগুনা জেলা বিএনপি মোস্তাককে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

ওই কমিটির প্রতিবেদনের আলোকে গত ২৯ অক্টোবর বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীনের সই করা এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়।

তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক বলেন, ‘জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব এস এম হুমায়ুর হাসান শাহীন তালতলীতে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আওয়ামী লীগ পুর্নবাসন করে আসছে। এর প্রতিবাদ করায় আমাকে অন্যায়ভাবে নোটিশ করেছিল। ওই নোটিশের জবাব দিয়েছি। তারপরও আমার দলীয় প্রাথমিক পদ স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন,অ ‘তাদের দেওয়া চিঠি পাইনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চিঠি দেখেছি।’

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নেতাদের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেওয়ার অভিযোগে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাককে কারণ দর্শানের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তার জবাব দেননি।

এরপর তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটির তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় তার দলীয় প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৩ নেতা বহিষ্কার

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad