সাইলোর ২ ট্রাক গম চুরি: ইউনিয়ন সভাপতি আটক, সড়ক অবরোধ

সাইলোর ২ ট্রাক গম চুরি: ইউনিয়ন সভাপতি আটক, সড়ক অবরোধ
দুই ট্রাক
Advertisement
Advertisement

খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা সাইলো থেকে দুই ট্রাক গম চুরির ঘটনায় মহেশ্বরপাশা খাদ্যগুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে আটক করেছে পুলিশ।

তার আটকের প্রতিবাদে মঙ্গলবার সকালে মানিকতলা সিএসডি গুদামের সামনে যশোর-খুলবা সড়ক অবরোধ করে শ্রমিকরা। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া অবরোধ প্রশাসনের মধ্যস্থতায় দুই ঘণ্টা পর প্রত্যাহার করে শ্রমিকরা।

সকাল পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনায় রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে সংরক্ষণাগার থেকে দুই ট্রাক গম বের করে নেওয়ার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। সরকারি কাগজপত্র ও প্রয়োজনীয় অনুমতি ছাড়া গম পরিবহনের বিষয়টি জানাজানি হলে সংরক্ষণাগার কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। পরে রাতেই শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad