শিশু জান্নাতুল হত্যা মামলায় বাদী-সাক্ষীদের হুমকির অভিযোগ

শিশু জান্নাতুল হত্যা মামলায় বাদী-সাক্ষীদের হুমকির অভিযোগ
ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোণার কলমাকান্দায় শিশু জান্নাতুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি জামিনে মুক্ত হয়ে তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী। একই সঙ্গে মামলার তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রোববার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মামলার বাদী ও শিশু জান্নাতুলের বাবা আর্শাদ মিয়া। এসময় নিহত শিশুটির মা ইয়াসমিন আক্তার ,পরিবারের সদস্যবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আর্শাদ মিয়া বলেন, শিশু জান্নাতুল হত্যা মামলায় আসামিরা বর্তমানে জামিনে রয়েছেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে তারা প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও অভিযোগ করেন, মামলা করার পর দীর্ঘ সময় পার হলেও তদন্তকাজে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন। সংবাদ সম্মেলনে শিশু জান্নাতুল হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মামলার বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং মাননীয় প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের দৃষ্টি কামনা করেন তিনি।

গত ৪ মে বিকাল থেকে শিশু জান্নাতুল নিখোঁজ হয়। ২ দিন পর ৬ মে সকালে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলী গ্রামের ধাননক্ষেত থেকে মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওই দিনই শিশুটির বাবা থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad