শাহজালালে রপ্তানি কার্গোতে মিলল ৪ হাজার পিস ইয়াবা

শাহজালালে রপ্তানি কার্গোতে মিলল ৪ হাজার পিস ইয়াবা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গোর মালামালের ভিতর থেকে ইয়াবা উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গোর মালামালের ভেতর থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে হ্যাঙ্গার গেট-৮ এ মালামাল তল্লাশীন সময় ইয়াবা জব্দ করেছেন এভিয়েশন সিকিউরিটি বিভাগের (এভসেক) সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৯টার দিকে ডাক বিভাগের মাধ্যমে ফ্রান্সের প্যারিস শহরে মালামাল রপ্তানি করার জন্য বুকিং করা হয়। ওই মালামালে তল্লাশী চালালে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত কাজ করার কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর