শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক সেন্টারের উদ্বোধন

শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক সেন্টারের উদ্বোধন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রমের উদ্বোধন
Advertisement
Advertisement

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম দেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ এবং আন্তর্জাতিক মানে উন্নীত করবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে কুর্মিটোলায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালুর মাধ্যমে দেশের এভিয়েশন খাতের ভিত্তি স্থাপন করেছিলেন।

আরও পড়ুন

মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে রূপান্তর করা।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নতুন এই সিস্টেম ৩৫০ নটিক্যাল মাইল পর্যন্ত সমন্বিত আকাশসীমা ব্যবস্থাপনা সক্ষম করবে, যা আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সহায়তা করবে। তথ্য আদান-প্রদানের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করে বাংলাদেশ ধীরে ধীরে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে উঠছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাস বুভেরোসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর