শারদীয়া দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী

শারদীয়া দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

শারদীয়া দুর্গোৎসবের মহা নবমীতে দেশের বিভাগীয় পর্যায়ের পূজামণ্ডপ ঘুরে দেখতে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হন তিনি। সকাল ১০ টায় তার সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, বেলা ১১টায় তিনি রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এরপর তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলোও ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করবেন তারেক রহমান। ১টা ১৫ মিনিটে শাহ মখুদুম বিমান বন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পুজামন্ডপ পরিদর্শন এবং ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি শেষে বিকাল ৩টায় তিনি রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।

আরও পড়ুন

বিকাল ৪টায় ১৫মিনিটে শাহ মখদুম বিমান বন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করে বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামবেন। সেখান থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পুজামন্ডপ পরিদর্শন ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

অর্থাৎ তিন মহানগরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে বিমানে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, বিএনপির সহকারি সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad