রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
রাজশাহীতে ড্রেন থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহীতে ড্রেনের পানিতে পড়ে থাকা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এদিন সকালে ড্রেনে নিহতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি জানিয়ে পুলিশ বলেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর