মারা গেছেন ঢাকার কোচ মাহবুব আলী

মারা গেছেন ঢাকার কোচ মাহবুব আলী
ঢাকা ক্যাপিটালসের প্রয়াত কোচ মাহবুব আলী জ্যাকি। ছবি: ঢাকা ক্যাপিটালস
Advertisement
Advertisement

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের টস হয়ে গেছে ততক্ষণে। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচের ২০ মিনিট আগে শনিবার দুপুরে গা গরমের অনুশীলন করতে মাঠের দিকে আসছিলেন ঢাকার ক্রিকেটাররা। কিন্তু আচমকা ড্রেসিংরুমের সামনের মাটিতে লুটিয়ে পড়েন ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি।

তাৎক্ষণিকভাবে সিপিআর দিয়ে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘরোয়া ক্রিকেটের এই চেনা কোচ। জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মাহবুব আলী জ্যাকি ভাই মারা গেছেন। এর বেশি আর কিছু বলতে পারছি না।’

এর আগে তার আচমকা লুটিয়ে পড়ার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে সবাই। উদ্বেগ ছড়ায় দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল ও দর্শকদের মাঝে। পরিস্থিতি গুরুতর বুঝতে পেরে দ্রুত সেখানে ছুটে যান দুই দলের ফিজিও ও মেডিকেল টিম। প্রেসবক্স থেকে দেখা যায়, মাঠেই তাকে জরুরি ভিত্তিতে সিপিআর দেওয়া হচ্ছে। ঢাকা দলের একটি সূত্র জানিয়েছে, কোনো পূর্ব লক্ষণ ছাড়াই এভাবে লুটিয়ে পড়েন জ্যাকি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad