ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুইদিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে পুকুরের পাশের ঝোঁপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় মাদ্রাসার ছাত্রী।

নিহতের পরিবার জানায়, মীম গত শনিবার সকালে নানা বাড়ি যাবার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে পরিবারের লোকজন মীমের নিখোঁজের বিষয়ে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

পরে সোমবার বিকালে বিদ্যাকুট বড় বাড়ির পুকুর পাড়ের ঝোঁপে মীমের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে রহস্য উৎঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘দুই দিন আগে একটি শিশু নিখোঁজের খবর আমরা পেয়েছি। এরপর থেকে আমাদের টিম বিভিন্ন স্থানে খোঁজ করেছে। আজ শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

যেহেতু মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেজন্য মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad