ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার টিয়ারা গ্রামে থেমে থেমে এ সংঘর্ষ চলে।

আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে টিয়ারা গ্রামের শিশু মিয়া ও আবুল হোসেন মিয়ার মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আরও পড়ুন

শুক্রবার বিকালে বিটঘর বাজার থেকে টিয়ারা গ্রামে ফেরার পথে আবুল হোসেনের তিন সমর্থককে আটকে মারধর করেন শিশু মিয়ার লোকজন। এর জেরে শনিবার দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।

এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষের সময় কয়েকটি ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। পরে পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা জানান, পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad