ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর বাদ, ধানের শীষের প্রার্থী কবীর আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর বাদ, ধানের শীষের প্রার্থী কবীর আহমেদ
কবীর আহমেদ ভূঁইয়া | ফাইল ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া (কসবাআখাউড়া) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। এই আসনে দলের নির্বাহী কমিটির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

এর আগে, আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

রোববার কবীর আহমেদ ভূঁইয়ার হাতে দলের মহাসচিবের সই করা চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।

প্রাথমিকভাবে ব্রাহ্মণবাড়িয়া আসনে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমানকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেওয়া হলে এলাকায় তা নিয়ে ব্যাপক আলোচনাসমালোচনা প্রতিবাদ দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দল। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়াকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

প্রাথমিক ঘোষণায় মনোনয়ন না পেলেও প্রতিদ্বন্দ্বিতার জন্য জেলা বিএনপির নেতাকর্মীরা কবীর আহমেদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর