বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি

বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে হারের পর এই প্রথম জনসমক্ষে এলেন লিয়েনেল মেসি।

শনিবার রোসারিওর কাছে আরোইয়ো সেকোতে আন্তোনিও দি জাকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের একটি ম্যাচ দেখেন তিনি। ম্যাচটি ছিল লিওনেস এফসি ও সেন্ট্রাল কোর্দোবার মধ্যে।

লিওনেস এফসি ক্লাবটি মেসির পরিবারের মালিকানাধীন। ইন্টার মিয়ামিতে ফেরার আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই ফরোয়ার্ড।

ম্যাচ শুরুর পর স্টেডিয়ামে পৌঁছান মেসি। কালো হুডি পরে আড়ালে থাকার চেষ্টা করলেও সমর্থকরা তাঁকে চিনে ফেলেন। গোলপোস্টের পেছনের ব্যালকনি থেকে খেলা দেখার সময় অনেকে তার ছবি ও ভিডিও তোলেন।

৩৯ বছর বয়সী এই তারকা দর্শকদের দেখে হাসেন ও হাত নাড়েন। সমর্থকরা তার নামে স্লোগান দিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

আরও পড়ুন

মাঠে অবশ্য জয়ের আনন্দ পায়নি লিওনেসের ফুটবলাররা। সেন্ট্রাল কোর্দোবা ম্যাচটি ২-০ গোলে জেতে। মার্কোস কোর্দোবা ও ফ্রাঙ্কো ফের্নান্দেস গোল দুটি করেন।

এই হারে জোন বি-তে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিওনেস। ৩৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে কানুয়েলাস।

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর রোসারিওতে ফিরে আসেন মেসি। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল স্পেন।

কোচ লিওনেল স্কালোনির সঙ্গে বেশিরভাগ স্কোয়াড বুয়েনস আইরেসে ফিরে যায়। হাজার হাজার সমর্থক তাদের স্বাগত জানান। তবে মেসি সরাসরি রোসারিওতে চলে যান। বিরতির এই সময়ে তিনি ফিউনেসে পরিবারের সঙ্গে থাকছেন।

ইন্টার মিয়ামিতে তার ফেরার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও জানানো হয়নি। ক্লাবটি এখনও এ বিষয়ে কিছু জানায়নি। দলের প্রধান কোচ গুইলের্মো হয়োস সম্প্রতি জানান, এই অভিজ্ঞ ফরোয়ার্ডের ফেরার নির্দিষ্ট তারিখ নেই।

বিশ্বকাপ ফাইনালের পর এটিই মেসির প্রথম প্রকাশ্যে আসা। এর সুবাদে স্থানীয় সমর্থকরা তাদের নিজ শহরে ফুটবলের অন্যতম বড় তারকাকে দেখার সুযোগ পেলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad