বিএনপিই কেবল বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন আহমদ

বিএনপিই কেবল বাংলাদেশের পক্ষের শক্তি: সালাহউদ্দিন আহমদ
জনসভায় বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিকেই একমাত্র দেশের পক্ষের শক্তি বলে মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-৩ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি। যারা ভারতের পক্ষে রাজনীতি করে, তারা ভারতে পালিয়ে গেছে। আর আরেকটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিকর রাজনীতি করছে।’

শুক্রবার কক্সবাজারে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নে গণসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে শেষ পর্যন্ত সবার পরিণতি একই হবে।

আরও পড়ুন

এছাড়া বিএনপি আজীবন দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এসেছে উল্লেখ করে তিনি বলেন, শহিদদের আত্মত্যাগের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন আহমদ দিনব্যাপী সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের পাড়া-মহল্লায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি লবণচাষীদের বিভিন্ন দাবির কথা শোনেন এবং তাদের সঙ্গে সেলফি তোলেন। তাকে ঘিরে শিশু-কিশোরদের মাঝেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। প্ল্যাকার্ড হাতে তারা স্লোগান দেয়–‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad