প্রেস সচিবকে ঘিরে গুজব শনাক্ত করল বাংলাফ্যাক্ট

প্রেস সচিবকে ঘিরে গুজব শনাক্ত করল বাংলাফ্যাক্ট
ছবি: বাংলাফ্যাক্ট ফেসবুক পেজ।
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ঘিরে সামাজিকমাধ্যমে ছড়ানো ভুয়া বক্তব্যের সত্যতা যাচাই করে বিভ্রান্তি চিহ্নিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক টিম ‘বাংলাফ্যাক্ট’।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, কালের কণ্ঠ পত্রিকার একটি ফটোকার্ডে প্রেস সচিব শফিকুল আলমকে উদ্ধৃত করে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো আসলে অপ্রকাশ্য। অনেক কিছু জানলেও এখন বলা সম্ভব নয়। তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি করা হয়নি। কোনো সামরিক চুক্তিও হয়নি।’

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, প্রেস সচিব আদৌ এ ধরনের কোনো বক্তব্য দেননি। তার নামে এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বাংলাফ্যাক্ট পিআইবির একটি প্রকল্প, যা সামাজিকমাধ্যমে প্রচারিত গুজব, ভুয়া খবর এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য বিকৃতির বিরুদ্ধে নিয়মিত কাজ করে আসছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad