প্রটোকল ভেঙে মন্ত্রীর রুমে প্রবেশ, বিমানের ৪ কেবিন ক্রুকে শোকজ

প্রটোকল ভেঙে মন্ত্রীর রুমে প্রবেশ, বিমানের ৪ কেবিন ক্রুকে শোকজ
ছবি: উইকি
Advertisement
Advertisement

প্রটোকল ভঙ্গের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার কেবিন ক্রুকে শোকজ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সভাকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করায় তাদের শোকজ দেওয়া হয়।

অভিযুক্ত ক্রুরা হলেন- ফ্লাইট পার্সার ফিরোজ মিয়া আবীর, ফ্লাইট পার্সার ওয়াসিক, ফ্লাইট স্টুয়ার্ডেস আফরিন এবং ফ্লাইট স্টয়ার্ডেস রিয়া।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম জানান, অফিসের আচরণবিধি লঙ্ঘন ও শৃঙ্খলা পরিপন্থী কাজ বিবেচনায় মঙ্গলবার বিমান প্রশাসন তাদের শোকজ দেয়। সেইসঙ্গে এক কর্মদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়।

বিমানের কর্মকর্তারা বলছেন, গত সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত রাজধানীর কুর্মিটোলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর ‘বলাকা’ পরিদর্শনে যান।

আরও পড়ুন

এ সময় তারা বলাকার একটি সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে কারা উপস্থিত থাকবেন তা আগেই নির্ধারিত ছিল। তবে কোনো কর্মকর্তার অনুমতি ছাড়াই সে সময় কেবিন ক্রু ফিরোজ মিয়া আবীর, ফ্লাইট পার্সার ওয়াসিক, ফ্লাইট স্টুয়ার্ডেস আফরিন ও রিয়া সভাকক্ষে প্রবেশ করলে মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

সরকারি প্রটোকল অনুযায়ী এমন সাক্ষাতের ক্ষেত্রে পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি।

এ ঘটনাকে শৃঙ্খলাভঙ্গ ও প্রাতিষ্ঠানিক আচরণবিধির পরিপন্থী উল্লেখ করে অভিযুক্ত চার কেবিন ক্রুর বিরুদ্ধে জারি করে শোকজ নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কেন্দ্রীয় প্রশাসন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad