পিএসসির নবনিযুক্ত সদস্য শামীমা সুলতানার শপথ

পিএসসির নবনিযুক্ত সদস্য শামীমা সুলতানার শপথ
পিএসসির নবনিযুক্ত সদস্য শামীমা সুলতানার শপথগ্রহণ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য শামীমা সুলতানা শপথগ্রহণ করেছেন। রোববার বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

এর আগে ২৫ অক্টোবর পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। ওই দিন তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন।

ওই বছরের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন তিনি। পরে ছবি সরানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন এই শিক্ষক। অধ্যাপক শামীমা সুলতানা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সহসভাপতি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad