শ্রমিক আন্দোলনে সাভার-হেমায়েতপুর সড়কে যানজট

শ্রমিক আন্দোলনে সাভার-হেমায়েতপুর সড়কে যানজট
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বেতন বৃদ্ধির দাবিতে, তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সাভারের হেমায়েতপুর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার দুপুর ১টার দিকে শ্রমিকেরা সাভার ও আমিনবাজারগামী সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল সাড়ে ৪টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে তাদের মাসিক বেতন ১২ হাজার ৫০০ টাকা। এই বেতনকে অপর্যাপ্ত উল্লেখ করে তারা মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

সড়ক অবরোধের ফলে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আরও পড়ুন

এদিকে, আন্দোলন চলাকালে হেমায়েতপুরের এ কে এইচ টাওয়ার গার্মেন্টস কারখানায় হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কারখানাটির শ্রমিকেরা আন্দোলনে সাড়া না দেওয়ায় তাদের ভেতরে আটকে রাখা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনকারীরা কারখানাটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে কয়েকজন শ্রমিক আহত হন।

অন্যদিকে, আন্দোলন চলাকালে সাংবাদিকদের সঙ্গেও মারমুখী আচরণ করেন বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কাউকে ছবি তুলতে বা ভিডিও ধারণ করতে দেখলে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিতে ধাওয়া করেন আন্দোলনকারীদের কেউ কেউ।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকাল সাড়ে ৪টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad