পাবনায় নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

পাবনায় নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পাবনা জেলার কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয় করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

সভায় বজলুর রশীদ বলেন, ‘এবারের নির্বাচন হবে সেরা নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বহাল রাখতে আমরা বদ্ধপরিকর। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad