নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অবরোধ

নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অবরোধ
নারায়ণগঞ্জের শিবু মার্কেট এলাকায় গার্মেন্টস শ্রমিকদের অবরোধ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শ্রমিকের ন্যূনতম মজুরি ৩০  হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে শিবু মার্কেট, কাঠেরপুলসহ বিভিন্ন এলাকায় অবস্থিত গার্মেন্টসের শ্রমিকরা মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় এসে জড়ো হন।

পরে তারা একযোগে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে অবস্থান নিয়ে ওভারপাসসহ দুই পাশের রাস্তা বন্ধ করে দেন।  এ সময় শ্রমিকরা ন্যূনতম মজুরি তিরিশ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শ্রমিকদের ভাষ্য, বর্তমান প্রেক্ষাপটে যে টাকা বেতন পান সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লেও গার্মেন্টস শ্রমিকদের বেতন বেশ কয়েক বছর ধরে বাড়ছে না। তাই তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।

আন্দোলনের সময় শুবু মার্কেট এলাকায় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে সড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও বাস যাত্রীদের। অনেকে পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে যাচ্ছেন। আবার অনেকে গাড়ির মধ্যে এক ঘন্টা ধরে বসে আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad