নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি
Advertisement
Advertisement

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শনিবার রাতে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।’

প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ককটেল বিস্ফোরণে বাসযাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ভয়ে যে যেদিকে পারেন ছোটাছুটি করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad