ডিএমপির ৪ থানায় ওসি রদবদল

ডিএমপির ৪ থানায় ওসি রদবদল
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। উপ-পুলিশ কমিশনার আমীর খসরুর সই করা ওই আদেশে বলা হয়, জনস্বার্থে এই রদবদল অবিলম্বে কার্যকর করা হবে।

অফিস আদেশ অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হয়েছে। গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায় বদলি করা হয়েছে।

এ ছাড়া, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর