ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী বৃদ্ধ নিহত
নিহত শমসের আলী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহ শহরে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায় শমসের আলী (৭৫) নামে এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শমসের আলী হরিণাকুণ্ডু উপজেলার সাবেক বিন্নি গ্রামের মৃত শামসুদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি শহরতলীর মুরারীদহ গ্রামে ছেলের বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সকালে ছেলের বাড়ি থেকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় যান শমসের আলী। সেখানে রাস্তা পার হওয়ার সময় কলাবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ময়নাতদন্ত করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad