জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামী সংসদেই জুলাই সনদ নিয়ে রাজনৈতিক বিতর্কের নিষ্পত্তি চায় বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যথায় রাজপথে ফয়সালা করার হুঁশিয়ারি দেন তিনি।

গণভোটের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন খুলনা সার্কিট হাউস ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশ উপলক্ষে জরুরি প্রেস ব্রিফিং এ হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ব্রিফিংয়ে ১১ দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় জামায়াত নেতা বলেন, ‘আগামী ২১ জুন ১১ দলের জরুরী বৈঠক থেকে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’

গোলাম পরওয়ার জানান, ২০ জুন দুপুর ২টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম ও শহরে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। সমাবেশে নারী ও পুরুষদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা রাখা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad