চালিতাবুনিয়া রক্ষায় বাঁধ নির্মাণের দাবি

চালিতাবুনিয়া রক্ষায় বাঁধ নির্মাণের দাবি
বাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দ্বীপ ইউনিয়ন চালিতাবুনিয়ার ভয়াবহ নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা জানান, এক যুগ ধরে আগুনমুখা নদীর ভাঙনে প্রায় ১০ কিলোমিটার এলাকা ‘নদীগর্ভে বিলীন হয়েছে’। এতে বসতবাড়ি, আবাদি জমি, মসজিদ, মাদ্রাসা ও আশ্রয়কেন্দ্র হারিয়ে অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে। ভাঙন চলতে থাকলে পুরো দ্বীপ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম বলেন, ‘চালিতাবুনিয়ার মানুষ ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। টেকসই বাঁধ নির্মাণ না হলে দ্বীপ হারিয়ে যাবে।’

তিনি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাহাউদ্দিন হাওলাদারসহ শতাধিক ভুক্তভোগী অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad