চট্টগ্রামে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামে পৃথক ট্রেন দুর্ঘটনায় নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাগরিকা ও মিরসরাইয়ে এ দুর্ঘটনা দুটি ঘটে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, এদিন সকালে নগরের সাগরিকা এলাকায় রোহিঙ্গাদের জন্য চাল বোঝাই করা একটি ট্রাক রেললাইনে উঠে পড়লে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ট্রাকের নিচে চাপা পড়ে নিরাপত্তা প্রহরী শামসুল হাই (৬০) নিহত হন। তিনি নগরের পাহাড়তলীর দিদার কলোনির বাসিন্দা ছিলেন।

এ দুর্ঘটনায় ট্রেনের লোকোমাস্টার মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মোহাম্মদ আলমগীর আহত হন বলেও পুলিশ জানিয়েছে।

এ সময় রেলওয়ে কর্মকর্তাদের একটি উচ্চপর্যায়ের দল ঘটনাস্থল পরিদর্শন করে। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে মাল বোঝাই করা ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁঞা জানান, গেট ভেঙে ট্রাকটি ট্রেনের সামনে চলে আসলে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনার পেছনে গেটম্যানের কোনো গাফিলতি ছিল কি না তা তদন্তে জানা যাবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিন সকালে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫০) নিহত হন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তাকে দেখে ভবঘুরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর