চট্টগ্রামে পুকুরে ডুবে ২ মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামে পুকুরে ডুবে ২ মাদ্রাসাছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একখুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো একখুলিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাহিদ (৮) ও আবদুর শুক্করের ছেলে মো. তাসিন (৮)। তারা স্থানীয় একখুলিয়া দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ছুটির পর চার বন্ধু বাড়িতে ফিরে একসঙ্গে স্থানীয় একটি পুকুরে গোসল করতে নামে। চার শিশুর কেউই সাঁতার জানত না। একপর্যায়ে তারা পানিতে ডুবে যেতে থাকলে চিৎকার শুরু করে। এ সময় দুজন কোনোভাবে পাড়ে উঠাতে পারলেও জাহিদ ও তাসিন পানিতে তলিয়ে যায়।

ঘটনা দেখতে পেয়ে স্থানীয় মো. ইয়াকুব নামে এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad