গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।
শনিবার সকালের দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ব্রিজের নিচে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করএন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) সায়েদুজ্জামান বলেন, ‘ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’


