ইবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

ইবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় আয়োজিত দোয়া মাহফিল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে ও দেশের কল্যাণ কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদল।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর দলের কর্মী-সমর্থকদের দোয়া মাহফিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও তারেক রহমানের মা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় এই কর্মসূচির নির্দেশ দেয় দলটি।

সে নির্দেশনা মেনে শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাত করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী।

দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের কল্যাণ ও আগামীর নেতৃত্বের জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ কে এম মতিনুর রহমান বলেন, ‘কিছুদিন আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনসঙ্গী আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন—আমরা সেই দোয়া করি।’

১৭ বছরের জুলুম-নির্যাতন পেরিয়ে জনগণের বিজয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তারেক রহমান যেন  সুন্দরভাবে দেশ চালাতে পারেন সে জন্য জনগণের কাছে দোয়া চান মতিনুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ কে এম মতিনুর রহমান, প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক জালাল উদ্দীন, ইউট্যাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক রশিদুজ্জামান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিউর রহমান পিকুল, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর