আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের আত্মহত্যা
নিহত এসআই। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তায় নিয়োজিত পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে সাতটার এ ঘটনা ঘটে।

নিহত উপ-পরিদর্শকের (এসআই) নাম জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২)। সার কারখানার পুলিশ ফাঁড়ির নিজ কক্ষে নিজের নামে ইস্যু করা সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। নিহত এসআই ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, ফাঁড়ির নিজ কক্ষে দায়িত্ব পালনকালে নিজের সার্ভিস পিস্তল দিয়ে মাথায় গুলি করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম বলেন, ওই পুলিশ সদস্য তার নিজের নামে ইসুকৃত পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়েছে। তারা আসলে কথা বলে পারিবারিক কলহ ছিল কি না বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad