আটপাড়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

আটপাড়ায় নিখোঁজের ১২ ঘন্টা পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নেত্রকোনার আটপাড়ায় নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর মগড়া নদী থেকে অমিত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।

অমিত উপজেলার সোনাজুর গ্রামের প্রণয়ের ছেলে। পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় অমিত একটি নৌকায় উঠেছিল। এ সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে মগড়া নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম জানান, শিশুটির মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad