বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি চায় না। আওয়ামী লীগের মত প্রতিপক্ষের বিরুদ্ধে মামলাও করতে চায় না। বরং বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে।
লকডাউনের নামে আওয়ামী লীগকে আর পাগলামি না করারও আহবান জানান বিএনপির মহাসচিব।
জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল জোরজবরদস্তি করে তাদের দাবি মানাতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ পিআর-গণভোট বোঝে না।


