অসুস্থ মাকে দেখতে চুয়াডাঙ্গায় ছেলে, টয়লেটে মিলল মরদেহ

অসুস্থ মাকে দেখতে চুয়াডাঙ্গায় ছেলে, টয়লেটে মিলল মরদেহ
ফরিদ উদ্দীন খান
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামের এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

ফরিদ উদ্দীন খান দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন অসুস্থ থাকা মাকে দেখতে বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন ফরিদ উদ্দীন। বৃহস্পতিবার সকালে তিনি দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যাথা অনুভব করেন। পরে পাবলিক টয়লেটে প্রবেশ করেন। পরে দীর্ঘ সময় বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন ফরিদ উদ্দিন। তিনিও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন ধরে তার মা অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাকে দেখার জন্য বাড়িতে আসছিলেন তিনি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, আজ সকালে ঢাকা থেকে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর পেটে ব্যাথা অনুভব করলে পাবলিক টয়লেটে প্রবেশ করেন। সেখানে অসুস্থ হয়ে স্ট্রোকজনিতকারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর