সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে মঙ্গলবার সচিবালয়ের বাদামতলায় বড় ধরনের সমাবেশের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদের নতুন ভবনের নিচে আয়োজিত সংক্ষিপ্ত জমায়েত থেকে এ ঘোষণা দেন ঐক্য ফোরামের নেতারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘মঙ্গলবার থেকে প্রতিটি মন্ত্রণালয় থেকে পৃথক মিছিল নিয়ে আসবেন। উপদেষ্টা দপ্তর, সচিবের দপ্তর এবং প্রশাসন শাখা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে আসবেন। দরকার হলে টেনেহেঁচড়ে নিয়ে আসবেন। বাদাম তলায় সকাল ১১টায় মিলিত হবেন।’ আইন উপদেষ্টাকে উদ্দেশে করে তিনি বলেন, ‘আইন উপদেষ্টা মন্তব্য করলেন যে, আইন পাস হওয়ার সময় তিনি দেশের বাইরে ছিলেন। এমনভাবে মন্তব্য…
Author: টাইমস রিপোর্ট
এক যুগ আগে রাজধানীর সূত্রাপুর থানায় করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ ৯ জনকে খালাস দিয়েছে আদালত। সোমবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। খালাসপ্রাপ্ত অন্যরা হলেন-আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, ইসহাক সরকার, কাজী আবুল বাশার, নজরুল ইসলাম খান টিপু, এম এ সৈয়দ মন্টু, আ. সাত্তার ও মো. সালাউদ্দিন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১০ নভেম্বর ১৮ দলের ডাকা হরতাল চলাকালে রাজধানীর সূত্রাপুর থানাধীন এলাকায় একটি লেগুনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে ওই গাড়ির পাঁচজন দগ্ধ হন। ঘটনার পরদিন ১১ নভেম্বর সূত্রাপুর থানার তৎকালীন…
জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত বাকিরা হলেন-সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম। এর আগে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন…
ঈদুল আজহা উপলক্ষে যাত্রা শুরু ও শেষের মোট ১৫ দিনে সারা দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৩৯০ জন নিহত ও এক হাজার ১৮২ জন আহত হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, একই সময়ে রেলপথে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত, ১২ জন আহত হয়েছেন এবং নৌ-পথে ১১টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬ জন নিখোঁজ রয়েছেন। গত বছরের তুলনায় এবার দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানি দুইই বেড়েছে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে উঠে এসেছে। সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক…
রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে ছুরিকাঘাতে মোবারক (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার বিকালে শিশুপার্কের সামনে ফুটওভার ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। নিহতের চাচাত ভাই রবিউল জানান, তাদের বাড়ি হবিগঞ্জে। মোবারকের বাবার নাম আব্দুল মোনাফ। মোবারক শাহবাগ এলাকাতে ভাসমান অবস্থায় থাকতেন। এক সপ্তাহ আগে লামিয়া নামে এক মেয়েকে বিয়ে করেছেন তিনি। রবিউল আরও জানান, নবী নামে এক ব্যক্তি ওই এলাকায় মাদক বিক্রি করেন। এক সপ্তাহ আগে তার কাছ থেকে মোবারক ৪ হাজার টাকার মাদক বাকিতে নিয়ে আসে বিক্রির জন্য। তবে সেই টাকা পরিশোধ করছিলেন না নবীকে। নবী রোববার বিকালে রাতুল, রাজুসহ ৪-৫ জনকে পাঠায় মোবারকের কাছে, পাওনা টাকা তুলে আনার…
‘ঘুষ’হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের থেকে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আবারও তলব করেছে দুদক। এবার ঢাকার পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানোর পাশাপাশি স্থানীয় থানাগুলোতেও চিঠি পাঠিয়ে তাকে অবহিত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি। রোববার টিউলিপের ঢাকার মোহাম্মদপুর জনতা হাউজিং সোসাইটি লিমিটেড, ঢাকার ধানমন্ডির দুটি ঠিকানা ও গুলশানের দুটি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে বলে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘এসব চিঠি সংশ্লিষ্ট থানা ও রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠানো হয়েছে, পাশাপাশি দুদক কর্মকর্তারা সরাসরি গিয়ে সংশ্লিষ্ট ঠিকানাগুলোর প্রকাশ্য স্থানে চিঠিগুলো ঝুলিয়ে এসেছেন।’ সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ…
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদের চার কর্মকর্তার দায়িত্বে রদবদল ও পদোন্নতি হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট আলি আকবর খানকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. শামসুল হককে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। এ ছাড়া ঢাকা আর্ম পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নজরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। একই সঙ্গে সিআইডির অতিরিক্ত ডিআইজি রোমানা আক্তারকে ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
সারা দেশে করোনার নতুন উপধরনের সংক্রমণ বৃদ্ধি ও ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বোববার এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা এবং করোনা প্রতিরোধে পাঁচ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার আলোকে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচটি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো: ১. অন্তত ২০ সেকেন্ড ধরে বারবার সাবান দিয়ে হাত ধোয়া। ২. নাক-মুখ ঢেকে মাস্ক পরা। ৩.…
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিকভাবে সংকটে থাকা শরিয়া-ভিত্তিক পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই একীভূতকরণের ফলে কোন কর্মী তাদের চাকরি হারাবেন না তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, ‘এই পাঁচটি ব্যাংক আগামী কয়েক মাসের মধ্যে একীভূতকরণ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এসব ব্যাংকে কর্মরতদের চিন্তার কোন কারণ নেই।’ রোববার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক হচ্ছে-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। আমরা আশা করি আগামী সরকারও এ প্রক্রিয়াকে এগিয়ে নেবে। কারণ,…
রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার থেকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হচ্ছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিএনপিসহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকটি শুরু হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক ১৯ জুন পর্যন্ত চলবে। আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। বৈঠকে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (নিম্নকক্ষ ও উচ্চকক্ষ) ও প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি…

