দেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। কিন্ত হচ্ছে তার উল্টো।’ সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম ডেমোক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। কিন্তু কেন?’ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় তাদের সফলতা কামনা করেছি। সবসময় সহযোগিতা করেছি। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে।’ পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির…
Author: টাইমস রিপোর্ট
দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৭৮ জন। তারা সবাই দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। সেখানে ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০২ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৬০…
সরকার আকাশমণি চাষ নিষিদ্ধ ঘোষণা করার পর ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) বান্দরবান এরিয়া কর্তৃপক্ষ তাদের নার্সারিতে উৎপাদিত প্রায় আড়াই লাখ আকাশমণি গাছের চারা ধ্বংস করেছে। শনিবার দুপুরে বান্দরবান পুলিশ লাইন্স এলাকায় বিএটিবি’র নার্সারিতে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জেলা বন ও পরিবেশ উন্নয়ন কমিটির পক্ষে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এসএম শাহনেওয়াজ এবং কমিটির সদস্য মনিরুল ইসলাম মনু বিষয়টি পর্যবেক্ষণ করেন। এ সময় বিএটিবি বান্দরবান এরিয়ার ম্যানেজার রবিউল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএটিবি সূত্র জানায়, প্রতিবছর বনায়ন কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানটি এই অঞ্চলে প্রায় ৪০ লাখ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করে। এর মধ্যে আকাশমণি…
টানা চার দিনের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের পর নোয়াখালীতে রোদের দেখা মিলেছে। এতে জলাবদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর, দুর্গাপুর ও লক্ষীনারায়ণপুর গ্রামসহ কয়েকটি গ্রামে পানি বেড়েছে। শনিবার সকাল থেকে জেলার সদর, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাটের বিভিন্নস্থানে খুব ধীর গতিতে পানি কমছে। বেশিরভাগ এলাকায় এখনো বন্যার পানি জমে থাকায় জনদুর্ভোগ বেড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার ছয়টি উপজেলার ৫৭টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। এতে ৪৬ হাজার ৭০টি পরিবারের প্রায় দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫টি বসতঘর। স্থানীয়দের অভিযোগ,পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার…
ভারতের ত্রিপুরায় আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে এসব আম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পাঠানো হয় রংপুরের বিখ্যাত এ আম। প্রতিবছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহারসামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার। বিপরীতে সরকারের জন্যও উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত কুইন জাতের আনারস। ৬০টি কার্টনে করে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গোওয়ার্ল্ড লজিস্টিকস নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রতিনিধির কাছে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রীয়…
ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে ফেনীর বিভিন্ন উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। অন্যদিকে, লঘু চাপের প্রভাবে নোয়াখালীতে সোমবার রাত থেকে শুরু হওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জেলার হাতিয়া ছাড়া বাকি আটটি উপজেলা ও পৌর এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ ছাড়া উপকূলীয় জনপদ পটুয়াখালী, বরগুনা, বরিশাল,সাতক্ষীরাসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সঙ্গে কক্সবাজার জেলার টেকনাফের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। ফেনী: টাইমস অব বাংলাদেশের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলার অনেক বাস-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের…
শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকায় জেনারেটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে সীমান্তের উত্তর কাটাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী। জানা গেছে, ফসল রক্ষার জন্য স্থানীয় কৃষকরা জমির চারপাশে বিদ্যুতের সংযোগ দিয়ে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখেন। এতে আলো দেখে ভয়ে বন্যহাতির দল ধানক্ষেতে ও লোকালয়ে কম প্রবেশ করে। শুক্রবার রাতে প্রায় ৮-১০টি বন্যহাতির একটি দল নাকুগাঁও এলাকা থেকে উত্তর কাটাবাড়ি এলাকায় আসে। একপর্যায়ে রাত সাড়ে ৩টার দিকে একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। হাতিটি মৃত্যুর পর পালের অন্যান্য হাতিরা চিৎকার শুরু করে। স্থানীয়দের কাছে খবর…
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনের প্রস্তুতির পথে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। সম্প্রতি প্রথম ইউনিটের জন্য প্রধান ও সহায়ক ট্রান্সফর্মারগুলোর কমিশনিং সম্পন্ন হয়েছে। এর ফলে জাতীয় বিদ্যুৎ গ্রিডে কেন্দ্রটি যুক্ত হওয়ার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। শনিবার দুপুরে রাশিয়ার পরমাণু সংস্থা রোসাটম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। রোসাটম জানায়, অচিরেই রূপপুর প্রকল্পে ‘হট মিডিয়া টেস্ট’সহ বেশকিছু নিরাপত্তাজনিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। কোনো কোনো পরীক্ষার সময় বাষ্প নির্গমনের ফলে অপ্রত্যাশিত শব্দ শোনা যাবে। এটি পরীক্ষারই অংশ তাই স্থানীয় বাসিন্দাদের জন্য এতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পুরো প্রক্রিয়াটি নিরাপদ। রোসাটমের পক্ষ থেকে আরো জানানো হয়, প্রধান সেটআপ ট্রান্সফর্মারগুলোর কাজ হলো টার্বাইন জেনারেটরে উৎপাদিত ২৪ কেভি বিদ্যুৎকে…
ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে ও ফ্যাসিস্ট মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে ও ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে।’ শনিবার দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। আমীর খসরু মাহমুদ বলেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা ট্রেডিং পোস্ট বা বাণিজ্যিক হাব হিসবে দেখতে চাই। যেখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নির্দ্বিধায় আসতে পারবেন।’ সিলেটে আইটি ইন্ডাস্ট্রি হওয়ার বিরাট সম্ভাবনা…

