আতিকা হত্যাকাণ্ড: আসামি নাঈমকে পাঠানো হলো সংশোধনাগারে

আতিকা হত্যাকাণ্ড: আসামি নাঈমকে পাঠানো হলো সংশোধনাগারে
আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান আসামি নাঈমকে (১৫) গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হলে বিচারক তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

রোববার শিশু আদালতের বিচারক মোহাম্মদ আসসামছু জগলুল হোসেন এ আদেশ দেন। এর আগে দুপুরে নাঈমকে আদালতে নেওয়া হলে সে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

নাঈম হোসেন সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের পান্নু মিয়ার ছেলে। পান্নু মিয়া গণপিটুনিতে নিহত হন।

গত বৃহস্পতিবার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের কাছ থেকে নিখোঁজ হয় সাত বছর বয়সী আতিকা। রাতেই আতিকার মরদেহ পাওয়া যায় বাড়ি কাছের একটি ভুট্টা খেতে। এ ঘটনায় আতিকা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নাঈমের বাবা পান্নু ও চাচা ফজলু নিহত হন। আহত হন তার ভাই নাজমুল। ঘটনার পর থেকে পলাতক ছিল নাঈম। শনিবার সকাল ১০টার দিকে নাঈমকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় শনিবার পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন নিহত আতিকার মা আরিফা আক্তার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর