অন্তর্বর্তী সরকারের ৯ অধ্যাদেশ অবিকল রেখে ১২ বিল পাস

অন্তর্বর্তী সরকারের ৯ অধ্যাদেশ অবিকল রেখে ১২ বিল পাস
Advertisement
Advertisement

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ৯টি অধ্যাদেশ অবিকল রেখে জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস করা হয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশ রহিত করা হয়েছে এবং মানবাধিকার কমিশন আইনে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন।

বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে গুরুত্বপূর্ণ ১২টি বিল পাস হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে কণ্ঠভোটে সেগুলো পাস হয়।

এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা ৯টি অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই বহাল রেখে বিল আকারে পাস করা হয়েছে। এসব বিলের মধ্যে রয়েছে—জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল-২০২৬, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০২৬, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল-২০২৬, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০২৬, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল-২০২৬, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০২৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৬ এবং আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল, ২০২৬।

অন্যদিকে, ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ রহিত করে দুটি পৃথক বিল পাস করা হয়েছে। এর একটি হলো সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, ২০২৬ এবং অন্যটি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬।

এ ছাড়া, ‘জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ রহিত করে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলনের লক্ষ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, ২০২৬’ পাস করা হয়েছে। ফলে মানবাধিকার কমিশনের কার্যক্রম আবার আগের আইনের অধীনে পরিচালিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর