নেত্রকোনার পূর্বধলায় ইটবোঝাই হ্যান্ডট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় নিহত মো. সজুদুল হক (৫৮) পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
আহতরা হলেন পূর্বধলা রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোফাজ্জল হোসেন (২৮) এবং টিকুরিয়া গ্রামের আলাল খানের ছেলে ১২ বছর বয়সী শিশু আনাস। আহত শিশু আনাস নিহত সজুদুল হকের নাতি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, তিনজন মোটরসাইকেলে চড়ে পূর্বধলা সদরের দিকে আসছিলেন। মডার্ন আইডিয়াল স্কুল সংলগ্ন স্টেশন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই সজুদুল হক মারা যান।
মোফাজ্জল ও শিশু আনাসকে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রলির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পূর্বধলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল নিয়ন্ত্রণে এনেছে এবং হ্যান্ডট্রলি ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া


