সিলেটে উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার

সিলেটে উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার
শফিকুর রহমান | ফাইল ছবি
Advertisement
Advertisement

সিলেট-৫ আসনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় সিলেটের জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে দলটি।

সোমবার সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সই করা চিঠিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

শফিকুর রহমান বিএনপির মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

এর আগে, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমসহ জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার আট নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দলীয় শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত অপরিহার্য। বহিষ্কারকালীন সময়ে শফিকুর রহমান দলের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।’

এমরান আহমদ চৌধুরী বলেন, ‘ভবিষ্যতে সকল পর্যায়ের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত মেনে চলবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করা হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad