নাটোরের গুরুদাসপুরে আগুন, মা-মেয়ে নিহত

নাটোরের গুরুদাসপুরে আগুন, মা-মেয়ে নিহত
আগুনে পুড়ে ছাই বসতঘর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নাটোরের গুরুদাসপুরের একটি বসতবাড়িতে আগুন লেগে শিশুকন্যাসহ মায়ের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এক ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ঝন্টু মিয়ার স্ত্রী আপিয়া খাতুন (৩০) ও মেয়ে রওজা খাতুন (১) গুরুতর দগ্ধ হন। পরে বাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুজ্জামান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর