বিশ্ব ক্যানসার দিবস: সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস জরুরি

বিশ্ব ক্যানসার দিবস: সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাস জরুরি
Advertisement
Advertisement

৪ ফেব্রুয়ারি বুধবার বিশ্ব ক্যানসার দিবস। দেশে ক্যানসারের প্রকোপ মোকাবেলায় আসন্ন সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি পাস করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা)।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বব্যাপী অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান দুইটি কারণের একটি ক্যানসার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত প্রায় অর্ধেক (৪৬%) রোগীর মধ্যে তামাক ব্যবহারের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যানসারে এক লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৭ হাজার ২৫৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যানসারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব ক্যানসার দিবসের প্রতিক্রিয়ায় প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “তামাক ব্যবহারজনিত ক্যানসার মোকাবেলায় আগামী সংসদের প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের কোন বিকল্প নেই।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad