ব্যাট হাতে এগিয়ে ইমন, শরীফুলের রেকর্ড

ব্যাট হাতে এগিয়ে ইমন, শরীফুলের রেকর্ড
২৬ উইকেট নিয়ে এবারের বিপিএলের সেরা ক্রিকেটার শরীফুল ইসলাম। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। আসরজুড়ে দেখা গেছে, দারুণ কিছু পারফরম্যান্স। দেশি ব্যাটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শেষ দিকে তানজিদ হাসান আলো কেড়েছেন। শরীফুল ইসলাম বল হাতে রীতিমতো রেকর্ড গড়েছেন, প্রথমবারের মতো হয়েছেন টুর্নামেন্ট সেরা। সাথে রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইনরাও জানান দিয়েছেন নিজের সক্ষমতার।

চট্টগ্রামের হয়ে শরীফুল টুর্নামেন্ট শেষ করেছেন সর্বোচ্চ ২৬ উইকেট নিয়ে। পেছনে ফেলেছেন তাসকিন আহমেদের গড়া এক মৌসুমে সর্বোচ্চ ২৫ উইকেটের মাইলফলককে। সিলেট টাইটান্সের নাসুম আহমেদের উইকেট ১৮টি। তালিকার একমাত্র বিদেশি রাজশাহীর বিনুরা ফার্নান্দোও শেষ করেছেন সমান সংখ্যক উইকেট নিয়ে। রিপন মন্ডলের ১৭ উইকেট। ১৬ উইকেট নিয়ে হাসান মাহমুদ আছেন পঞ্চম স্থানে।

পারভেজ ইমন সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও প্রায় বেশ কয়েক মৌসুম পর কমপক্ষে ৪০০ রানের কম করেও সর্বোচ্চ স্কোরার হলেন কোনো ব্যাটার। সিলেটের হয়ে ১২ ইনিংসে ৩৯৫ রান, এই বাঁহাতি ওপেনারের। যদিও বেশিরভাগ ইনিংসেই চার নম্বরে ব্যাট করেছেন তিনি। এক সেঞ্চুরি তিন ফিফটিতে ৩৮২ রান তাওহিদ হৃদয়ের। শেষ ম্যাচে সেঞ্চুরি করে ৩৬৫ রান নিয়ে তিনে উঠে এসেছেন তানজিদ হাসান।  ৩৫৫ রান করে চারে রাজশাহীর শিরোপা জেতা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাঁচ একমাত্র বিদেশি ব্যাটার ডাভিড মালান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর