মহেশখালীতে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

মহেশখালীতে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ
জব্দ করা জাল বিনষ্ট করে কোস্ট গার্ড। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালীতে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের মহেশখালী স্টেশন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার মহেশখালী উপজেলার জেলেপাড়া সংলগ্ন এলাকায় দিনব্যাপী বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওই এলাকা থেকে প্রায় ৫০ লক্ষ মিটার চরঘেরা জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭৫ কোটি টাকা। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

জোয়ারের সময় এই জাল নদীর এক তীর ঘিরে বসানো হয়। সে কারণেই এই জাল চরঘেরা নামে পরিচিত।

সুমন আল মুকিত বলেন, ‘দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে কোস্ট গার্ড নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

তিনি আরও জানান, জব্দকৃত অবৈধ জালগুলো মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।

সামুদ্রিক ও উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর