মীর মুগ্ধ হত্যায় পলাতক আসামিদের নামে পরোয়ানা

মীর মুগ্ধ হত্যায় পলাতক আসামিদের নামে পরোয়ানা
মীর মুগ্ধ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ কয়েকজনকে হত্যার ঘটনায় স্থানীয় সাবেক এমপি হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

এর আগে, প্রসিকিউশন আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

আরও পড়ুন

শুনানিতে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আনুষ্ঠানিক অভিযোগ থেকে অংশবিশেষ আদালতে পড়ে শোনান। তিনি আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মতো উপাদান আছে বলে দাবি করেন।

একই সঙ্গে তিনি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন।

আদালত শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আগামী ২১ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর