রাজধানীর চানখারপুলের নিমতলীতে একটি ভবনের দোতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
শুরুতে বাসাবাড়ি মনে হলেও পরে দেখা যায় এটি অ্যারোসলের গোডাউন। অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহত নেই। চারতলা ভবনের দ্বিতীয় তলাতে আগুনের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ১০টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে এ তথ্য জানিয়েছেন।


