নির্বাচন কমিশন(ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তফসিল ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এখন আর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল প্রমাণ করেছে তারা সত্যিকার অর্থে নির্বাচন চায়। তফসিল ঘোষণার পর নির্বাচন হতেই হবে। নির্বাচন কমিশন গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে চায়। সব প্রার্থী এই নির্বাচনকে উৎসবে পরিণত করবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিলেন, তাদের নিয়েই নির্বাচন করার কথা জানান বিএনপির মহাসচিব।


