ধারাবাহিক নাটক ‘রূপনগর’

ধারাবাহিক নাটক ‘রূপনগর’
Advertisement
Advertisement

দীপ্ত টিভিতে আসছে কায়সার আহমেদের নতুন মেগা ধারাবাহিক নাটক ‘রূপনগর’। ‘বকুলপুর’-এর ব্যাপক দর্শকপ্রিয়তার পর এবার একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পীদের নিয়ে ইতিমধ্যে ‘রূপনগর‘ নাটকটির শুটিং চলছে।

নাটকটির গল্প বোনা হয়েছে পাশাপাশি দুইটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’ কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রঙ তামাশার ঢালে। দুই চেয়ারম্যান একসময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা। তারা সারাক্ষণ একে অপরের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারী আর অন্যজন দখলবাজ। তারপরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র যারা সুখে-দুঃখে, কষ্টে-আনন্দে একে অপরের পাশে থাকে।

নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরো অনেকে। রূপনগরের চিত্রনাট্য লিখছেন লিটু সাখাওয়াত।
খুব শিগগিরই দীপ্ত টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে নাটকটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর