শ্রীনগরে পুকুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

শ্রীনগরে পুকুরে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হোসেন টঙ্গিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের বাসিন্দা। তিনি মৃত কামাল হোসেন ও কুলসুম বেগমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয়ের চাচাতো ভাই পিয়াস (৩০) শ্রীনগরের বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। তার কাছে নিয়মিত যাতায়াত ছিল হৃদয়ের। তিন-চার দিন আগে তিনি সেখানে যান।

আরও পড়ুন

বুধবার সকালে মধ্য কামারগাঁও ঋষিবাড়ি শ্মশানের পাশের পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। মরদেহের সঙ্গে থাকা মানিব্যাগে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে বিষয়টি টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়।

নিহতের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি পুলিশকে জানান, হৃদয় সাঁতার জানতেন না।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad