রাজধানীর শাহবাগে নারীসহ তিন ভবঘুরের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে নারীসহ তিন ভবঘুরের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহত তিনজনের কেউই শনাক্ত হননি; পুলিশ তাদের ভবঘুরে হিসেবে নিশ্চিত করেছে।

শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজীব জানান, ঢামেকের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সি এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বেশ কিছুদিন ধরে ওই এলাকাতেই ভবঘুরে হিসেবে অবস্থান করছিলেন।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে রাহাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে উদ্যানে বসবাসকারী এই যুবক শারীরিক অসুস্থতাজনিত কারণে মারা গেছেন।

অন্যদিকে, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগের ১০১ ও ১০২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী জোড়া সিঁড়ির নিচ থেকে আনুমানিক ৭০ বছর বয়সি এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তার এক পায়ে পচন ধরেছিল।

পুলিশ জানিয়েছে, তিনটি মরদেহই এখন পর্যন্ত বেওয়ারিশ। ময়নাতদন্ত শেষে কোনো দাবিদার পাওয়া না গেলে নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad