আগামী অধিবেশনে পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী

আগামী অধিবেশনে পাস হবে সৌরবিদ্যুৎ উৎপাদন আইন: বিদ্যুৎমন্ত্রী
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

শনিবার রাজধানীতে নিউ এজ পত্রিকা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট রাতারাতি সমাধান হবে না। তবে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনকল্যাণে সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা ও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সংকটের চাপ কমাতে প্রয়োজন অনুযায়ী ভর্তুকিও দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, নাগরিকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। যেকোনো পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে চাহিদা বিবেচনায় আরও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব টার্মিনাল জ্বালানি সরবরাহের ঘাটতি কমাতে সহায়তা করবে।

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ভালুকায় ডোমেস্টিক রুফটপ কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ তৈরি হবে।

সোলার প্যানেলের মান নিয়ন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বাজারে সৌরবিদ্যুৎ সরঞ্জামের গুণগত মান নিশ্চিত করতে সরকার সচেতন ও সক্রিয় রয়েছে। জনস্বার্থ রক্ষায় এ বিষয়ে বিশেষ নজরদারি থাকবে।

মন্ত্রী বলেন, আগামী সংসদ অধিবেশনে সৌরবিদ্যুৎ আইন পাস হবে বলে তিনি আশা করছেন। ইতোমধ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের জন্য ৮ হাজার ৬০০ সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে সরকার সর্বাত্মক কাজ করছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad