সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বরখাস্ত

সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী বরখাস্ত
অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে অসদাচরণ করায় চাকরি হারালেন তাপসী তাবাসসুম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমকে এবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী “অসদাচরণের” অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে “চাকরি হতে বরখাস্তকরণ” সূচক গুরুদণ্ড দেওয়া হলো।’

এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করে অসদাচরণ করায় তাকে এ গুরুদণ্ড দেওয়া হয়েছে। একই কারণে এর আগে তাকে প্রথমে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল।

এ ছাড়া, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশকিছু স্ট্যাটাসও দিয়েছিলেন তাপসী তাবাসসুম।

২০২৪ সালের ৬ অক্টোবর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরের দিন তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালতে তার বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর